ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে প্রাথমিক শিক্ষকদের সাথে এমপি শহিদুল ইসলাম বাবুলের ইফতার ও মতবিনিময় সভা

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার (০৬ মার্চ ২০২৬) বিকেলে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লা এবং আহব্বায়ক কাজী রাউফুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ শাওন এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন শাহ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাদের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের যোগ্য, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক। একটি শিক্ষিত ও উন্নত জাতি গঠনে শিক্ষক সমাজের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। তিনি শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া ও সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

এছাড়াও সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুত জামান বদু কাজী,মোল্লা তরিকুল ইসলাম কবির মোল্লা,যুগ্নআহব্বায়ক বৃন্দ,শিক্ষককর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও আমন্ত্রিতদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের এক সুন্দর মিলনমেলা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

সদরপুরে প্রাথমিক শিক্ষকদের সাথে এমপি শহিদুল ইসলাম বাবুলের ইফতার ও মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :