ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে নির্বাচনী পরবর্তী ওলামা দল-এর শুভেচ্ছা ও মতবিনিময় সভা

নুরুল ইসলামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল-এর নিরঙ্কুশ বিজয়কে কেন্দ্র করে সদরপুরে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সদরপুর কাঠপট্টিতে তার নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও এমপি শহিদুল ইসলাম বাবুলের ছোট ভাই মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের জেলা কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান এবং ফরিদপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক খান।

ওলামা দল সদরপুর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নোমান। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান কাজীর সঞ্চালনায় উপস্হিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন মোল্লাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ নোমান বলেন, ওলামা দল জনগণের আস্থা ও ভালোবাসার ঠিকানা হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সদরপুর উপজেলা ওলামা দলের নেতাকর্মীরা তাদের কর্মদক্ষতার মাধ্যমে শহিদুল ইসলাম বাবুলের হাতকে শক্তিশালী করতে সবসময় পাশে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, নির্বাচনে বিজয় অর্জনে ওলামা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের প্রচার-প্রসার এবং সাংগঠনিক শক্তিই শহিদুল ইসলাম বাবুলকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি বলেন, একজন কর্মীর দক্ষতা তার সংগঠন ও নেতৃত্বকে জাতীয় পর্যায়ে পরিচিত ও সম্মানিত করে তোলে—যার উজ্জ্বল উদাহরণ শহিদুল ইসলাম বাবুল।

তিনি আরও বলেন, তার নেতৃত্বেই কৃষকদল সারাদেশে পরিচিতি ও সুনাম অর্জন করেছে। তাই সংগঠনের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে পড়াশোনা ও বিশ্বমঞ্চে ক্যারিয়ার গড়ার সুযোগ

error: Content is protected !!

সদরপুরে নির্বাচনী পরবর্তী ওলামা দল-এর শুভেচ্ছা ও মতবিনিময় সভা

আপডেট টাইম : ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :