ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী জাটকা নিধন, ইলিশ ও দেশীয় পোনা মাছ আহরণ বন্ধ করার জন্য জেলেদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

এবারের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”। এ উপলক্ষে আলোচনা সভা ও একটি বর্ণাঢ্য র‍্যালী বের করেছে সদরপুর উপজেলা প্রশাসন। এ ছাড়াও সফল মাছ চাষীদের মধ্যে পদক বিতরণ ও স্থানীয় জেলেদের সাঁতার প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সোমবার (১৮ আগস্ট ) সকাল ৯ টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা নবনীতা নন্দীসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদি হাসান।

অনুষ্ঠানে সদরপুর উপজেলাধীন বিভিন্ন এলাকার মাছ চাষী, জেলে, মাছ চাষ, আহরণ ও বিক্রয়ের সাথে যুক্ত মানুষ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট টাইম : ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :