ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে চাঁদ রাতে ঈদের আনন্দ মিছিল

নুরুল ইসলামঃ

আগামীকাল পবিত্র ঈদ তাই আজ চাঁদ রাতে ঈদের আগমনকে উপলক্ষ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় সদরপুরের সর্বস্তরের জনতা ব্যানারে সদরপুর উপজেলার হলমাঠে এ ঘটনা ঘটে।

সবাই বল ঈদ মোবারক, বড় ভাইয়েরা ঈদ মোবারক, সালামি দাও ঈদ মোবারক, সবার ঘরে ঈদ মোবারক, ধনী গরীব ঈদ মোবারক, হিন্দু মুসলিম ঈদ মোবারক, একই সাথে ঈদ মোবারক ইত্যাদি বিভিন্ন আনন্দদায়ক বিশেষ বিশেষ শ্লোগানের তালে তালে নেচে গেয়ে মিছিলটি উপজেলা হল মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, সদরপুর বাজার, স্টেডিয়াম চত্বর পার হয়ে বেপারি বাড়ির মোড়ে গিয়ে আবার পূর্বস্থানে ফিরে আসে। মিছিলে এলাকার সর্বস্তরের শতাধিক যুবক,বৃদ্ধ, শিশু কিশোর অংশ নেয়।

মিছিল শেষে আয়োজক হাসিবুল ইসলাম রিমেল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একমাস সিয়াম শেষে ঈদের আগমনে মানুষের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে যায়, সেই আনন্দকে প্রকাশ্যরূপ দিতেই আমাদের এই আয়োজন। সকলের হৃদয়ে, সবার ঘরে সমানভাবে ঈদের আনন্দ হেসে উঠুক এই কামনা করি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

error: Content is protected !!

সদরপুরে চাঁদ রাতে ঈদের আনন্দ মিছিল

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :