ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে উপজেলা বিএনপি’র কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে সুবিদা বাদীদের নিয়ে একতরফা কমিটি গঠনের প্রতিবাদে মানব বন্ধন করেছে উপজেলা তৃণমূল বিএনপি।

মঙ্গলবার ( ৮ জুলাই) বেলা ১১ টায় সদরপুর থানার সামনের প্রধান সড়কে বৃস্টি উপেক্ষা করে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা তৃণমূল বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর ইউনিয়নের বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবুল। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন, বিএনপি নেতা মাওলানা রাসেদ, আকবর খাঁ, মোহাম্মাদ চোকদার সহ বিভিন্ন নেতা কর্মি।

বক্তারা সদরপুর উপজেলা বিএনপির কমিটিতে বিতর্কিত লোকদেরকে নিয়ে একতরফা কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানান, এবং বিতর্কিত এই কমিটি বাতিলের দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরো বলেন বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে সেইসব ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে এই একতরফা কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই তৃনমুল পর্যায়ের সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হোক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রুয়েটের গাড়িতে প্রধানমন্ত্রী, ‘বড় সুযোগ ছিল’ বলা যুবকের বাবাও ডিবি হেফাজতে

error: Content is protected !!

সদরপুরে উপজেলা বিএনপি’র কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :