ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইসকনের দেশব্যাপী ক্রমবর্ধমান সন্ত্রাসী ও জঙ্গী কার্যক্রম, সন্ত্রাসী জংগী সংগঠন ইসকনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ইসকন সংগঠন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যাক্তির পক্ষে সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা এডভোকেট আলিফ হত্যা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রী শান্ত রায়, কাপাসিয়া উপজেলার তারগাও গ্রামে সংগঠিত ধর্ষণসহ সারাদেশে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের তীব্র প্রতিবাদে সন্ত্রাসী জংগী সংগঠন ইসকনের সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ইসকন সংগঠন নিষিদ্ধের জোর দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মাহদী হাসান, মুফতী নুরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, জাহিদুল ইসলাম আকাশ প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল করিম, বিএনপির আব্দুর রাজ্জাক খান সহ সহ আরও অনেকে।

এছাড়াও বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম-খতীব, মানবাধিকারকার্মী, মিডিয়াকমী ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সদরপুর স্টেডিয়াম থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির

error: Content is protected !!

সদরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :