ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে স্থানীয় অর্থনীতি, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে আধুনিক ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত হাট-বাজার শুধু কেনাবেচার কেন্দ্র নয়, বরং এটি স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ হাট-বাজার স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কৃষিপণ্যের সহজ বিপণন এবং এলাকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

সদরপুরে ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজারের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :