ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে অবৈধ মাছ ধরায় ৭ জেলের ৫০০০ মিটার জাল জব্দ ও জেল

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭ জন জেলেকে অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. হযরত ফরাজী (২২), পিতা পিং ঠান্ডু ফরাজী, সাং নরুদ্দিন কান্দি, বন্দরখোলা, শিবচর;
২. মামুন হাওলাদার (৩০), পিতা পিং আলমগীর হাওলাদার, সাং জংগী কান্দা;
৩. মো. নর-ই-আলম (১৯), পিতা আ. রহিম শেখ;
৪. সালাম খান (২৭), পিতা হালিম খান;
৫. সাগর (২০), পিতা কালাম;
৬. মো. ফারুক (৩৮), পিতা সাহেদ আলী বেপারি;
৭. ঠান্ডু (৩৯), পিতা হারুন হাওলাদার।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, থানার পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অংশগ্রহণ করেন। নিষিদ্ধ সময়ে মাছ ধরার জন্য ব্যবহৃত জাল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক। এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে অবৈধ মাছ ধরায় ৭ জেলের ৫০০০ মিটার জাল জব্দ ও জেল

আপডেট টাইম : ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :