ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কালিয়াকৈর প্রেসক্লাবে বৈশাখ উদযাপন

মাহবুবুর রহমান সোহেলঃ

বাংলা নববর্ষ ১৪৩৩—নতুন দিনের নতুন স্বপ্ন আর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে আনন্দ ও আবেগে মুখর ছিল ঐতিহ্যবাহী কালিয়াকৈর প্রেসক্লাব। মঙ্গলবার দুপুরে বাঙালির চিরচেনা ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় পহেলা বৈশাখ।

নববর্ষের এই আয়োজনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক মিলনমেলায়। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সেলিম হোসেন (সানি), নির্বাহী সদস্য মাহবুব হাসান মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ। সবার মুখে ছিল নববর্ষের শুভেচ্ছা, চোখেমুখে ছিল আন্তরিকতার উজ্জ্বল হাসি।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি সরকার আব্দুল আলীম আবেগঘন কণ্ঠে বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা কালিয়াকৈর প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে সর্বদা সোচ্চার থাকবো। সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সত্য প্রকাশ করতে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে।”

তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সঠিক তথ্য সংগ্রহ করে দায়িত্বশীলতার সাথে সংবাদ প্রকাশ করতে হবে এবং সত্যের পক্ষে নির্ভীকভাবে দাঁড়াতে হবে।

পান্তা-ইলিশ ভোজন শেষে সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, নববর্ষের শুভেচ্ছা জানান এবং আনন্দঘন পরিবেশে আড্ডা ও মতবিনিময়ে অংশ নেন। দীর্ঘদিনের সহকর্মিতা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয় এই মিলনমেলায়।

পহেলা বৈশাখের এই আবেগঘন আয়োজন শুধু উৎসব নয়—এটি ছিল ঐতিহ্য, ভালোবাসা এবং সাংবাদিকতার বন্ধনের এক অনন্য প্রকাশ। কালিয়াকৈর প্রেসক্লাবের এই আয়োজন নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে রাখবে সবার হৃদয়ে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে গণেশ পাগলের মহোৎসব অনুষ্ঠিত, সাধু-ভক্তদের ঢল

error: Content is protected !!

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কালিয়াকৈর প্রেসক্লাবে বৈশাখ উদযাপন

আপডেট টাইম : ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :