ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়ক নিরাপত্তায় মঙ্গলকোট পুলিশের বার্তা

মোল্লা জসিমউদ্দিন, 

প্রতি ৩ মিনিট অন্তর দেশে ১ জন মানুষ প্রাণ হারান। তবে কোন যুদ্ধে নয়! তারা প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়। বেশিরভাগ পথ দুর্ঘটনার অন্তরালে থাকে সচেতনতার অভাব। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ স্থানীয় এ.কে.এম উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তায় তথ্যচিত্র প্রদর্শন ও বৃক্ষ রোপন করে। জনহিতকর এ কাজে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, স্থানীয় থানার আইসি মধুসূদন ঘোষ, কৈচর পুলিশ ফাঁড়ির আইসি মৃদুল ঘোষ প্রমুখ। এ সময় স্কুলের সীমানা প্রাচীরের মধ্যে কিছু ফলদ চারা গাছ রোপন করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা মূলক নানা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, স্থানীয় থানার আইসি মধুসূদন ঘোষ মহাশয়।

জানতে চাইলে এ.কে.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিশঙ্কর ভট্টাচার্য জানান, পুলিশ প্রশাসনের এ উদ্যোগ প্রশংসা পাওয়ার যোগ্য। এতে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমবে। এজন্য সড়কে চলাচলকারী সকলকে সতর্ক হতে হবে।

প্রসঙ্গত, এ.কে.এম উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে গেছে ৭ নং রাজ্য সড়ক। এছাড়া নুতনহাট- দুর্গাপুর, নুতনহাট- কাটোয়া, নুতনহাট- বোলপুর রুটে চলাচলকারী অসংখ্য যানবাহনের চাপ থাকে এ সড়কে। ব্যস্ততম সড়কে কিভাবে রাস্তা পার হতে হবে তার বিস্তারিত বিবরণ এদিন উঠে আসে পুলিশ অফিসারদের বক্তব্যে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

সড়ক নিরাপত্তায় মঙ্গলকোট পুলিশের বার্তা

আপডেট টাইম : ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
মোল্লা জসিমউদ্দিন, কোলকাতা থেকে :