ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২, আহত ২

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নুর আলম (২২) ও অজ্ঞাত এক নারী (৫৫) আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে ও রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলী (৪০) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো. বাবলু আলী (৬০)। আহতরা হলেন, মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক নুর আলম ও অজ্ঞাত এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের উপজেলার লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে রাজশাহীগামী (ঢাকা মেট্রো চ ৫১-৫৮৭৫) হাইস মাইক্রোবাস মহেশপুর গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলীকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ওই গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ঘাতক মাইক্রোবাস ও চালক নওগাঁ জেলার সাপাহার উপজেলার অনাথপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. হারুন অর রশিদকে (৩৫) আটক করে লালপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

অপর দিকে শনিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর নামক স্থানে মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো. বাবলু আলী (৬০) বিলমাড়িয়া থেকে নিজ বাড়িতে আসার পথে রাস্তা পারাপারের সময় মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক নুর আলম (২২) তার রেজিস্ট্রেশন বিহীন আরটিআর মোটরসাইকেল দিয়ে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে মো. বাবলু আলী ও মোটরসাইকেল আরোহী নুর আলম গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় অজ্ঞাত এক নারী আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. খোরশেদ আলম সাময়িক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহীর বানেশ্বর নামক স্থানে রাত ১০ টার দিকে মো. বাবলু আলীর মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ নিহত ২, আহত ২

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :