ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুস্থতার জন্য দোয়া কামনা

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সিসিলের পায়ে ঢাকার ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে সফল অপারেশন

-ঢাকার ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল।

সড়ক দুর্ঘটনায় আহত রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিলের পায়ে গত ২৩ জানুয়ারী রাতেই রাজধানী ঢাকার ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতালের ৩০৩ নম্বর ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খন্দকার সিসিল পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র একমাত্র পুত্র সন্তান।

জানা যায়, গত ২৩ জানুয়ারী দুপুরে মাছপাড়া ইউনিয়ন পরিষদের নিকটস্থ মসজিদে যোহরের নামাজ পড়ে দুপুর পৌনে ২টার দিকে মাছপাড়া রেলওয়ে স্টেশনের নিকট মোড়ে রাস্তার পাশে একটি দোকান থেকে ফল কেনার সময় ইটবাহী বাটাহাম্বারে তার ডান পা পিষ্ট হয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাংশা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।

পাংশা হাসপাতালের জরুরী বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা শেষে খন্দকার সিসিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঘটনার রাতেই তাকে রাজধানী ঢাকার মুগদা বনশ্রী এলাকার বেসরকারী ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার পায়ে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার তাজবীর হাসান সিসিল সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

সুস্থতার জন্য দোয়া কামনা

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সিসিলের পায়ে ঢাকার ফ্রেন্ডশীপ জেনারেল হাসপাতালে সফল অপারেশন

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :