ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংহতি দিবসে অফিস ভাংচুর হামলা অগ্নিসংযোগের নিন্দা জানালেন ঝুনু মিয়া

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, হামলা, অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা, আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি সামছুদ্দিন মিয়া ঝুনু।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে এক বিবৃতিতে ঝুনু জানান, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে,  খন্দকার নাসিরের নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্র পূর্বপরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও খন্দকার নাসিরের সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে একটি ন্যক্কারজনক হামলা চালিয়েছে।হামলা চালিয়ে প্রায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নষ্ট করে।

এই বর্বরোচিত হামলায় আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি, এ ধরনের সহিংস কর্মকাণ্ড কখনোই গণতান্ত্রিক আন্দোলন দমন করতে পারবে না। সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে ইউএনওর নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ, জনমনে স্বস্তি

error: Content is protected !!

সংহতি দিবসে অফিস ভাংচুর হামলা অগ্নিসংযোগের নিন্দা জানালেন ঝুনু মিয়া

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :