ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে -গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সাদ্দাম উদ্দিন রাজঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহীদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসিনা) মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব যেকোন মূল্যে রক্ষা করতে হবে।

নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নজরুল ইসলাম আজাদ, সদস্য আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, আবু সালেহ চৌধূরী, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে -গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :