ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করলো যশোর সিভিল সার্জন অফিস

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে যশোর সিভিল সার্জন অফিস কতৃপক্ষ। অভিযোগ উঠেছে যশোরে কর্মরত সাংবাদিকদের মধ্যে মাত্র ৪০ জন সাংবাদিককে চিঠি দিয়ে সংবাদ সম্মেলন ডেকে সম্মানি প্রদানের সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে সিভিল সার্জন অফিস। এদিকে এমন বৈষম্যমূলক কর্মকান্ডের কারণে যশোর শহরে মাঠ পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের একাংশের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় যশোর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেজেন্টেশন শেষে কনফারেন্স কক্ষের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল বলেন, ‘আমাদের কাছে ৪০ জন সাংবাদিকের তালিকা রয়েছে। মন্ত্রণালয় থেকে ৪০ জন সাংবাদিকদের জন্য সম্মানি ব্যাবস্থা করা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন ৬৪ জন। তালিকা করা সাংবাদিকদের সম্মানি আপনাদের নিকট পৌঁছে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে দাওয়াতের তালিকা থেকে বঞ্চিত সাংবাদিকরা অভিযোগ করে জানান, সরকারি দফতরের সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের তালিকা করা লাগবে কেন? আর তালিকায় নাম ওঠা সাংবাদিকরাই শুধু সম্মানি পাবে, আর বাকিরা পাবে না, এটা কেমন বৈষম্য? তালিকাকৃত সাংবাদিকরাই শুধু পত্র পত্রিকায় লেখালেখি করে, আর বাকিরা কি লেখালেখি করে না? এটা অন্যায় এবং বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বৈষম্যহীন দেশে সাংবাদিকদের মধ্যে এমন বৈষম্য সৃষ্টি করা দুঃখজনক।

এদিকে সংবাদ সম্মেলন শেষে সিভিল সার্জনের কক্ষে উপস্থিত কয়েকজন সাংবাদিকদের সামনে এ প্রসঙ্গ নিয়ে কথা উঠলে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বলেন, ‘এটা আমাদের বিষয় না, এটা মন্ত্রণালয়ের ব্যাপার। মন্ত্রনালয় থেকে এ বাজেট দেওয়া হয়েছে। আমাদের কিছু বলে লাভ নেই আপনারা ওখানে (মন্ত্রণালয়ে) কথা বলেন। সিএস স্যার ৪০ জনকেই দিতে বলেছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করলো যশোর সিভিল সার্জন অফিস

আপডেট টাইম : ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :