ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সংক্ষিপ্ত সিলেবাসেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়বে ১৫ জন

-ফাইল ছবি ।

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। আসনপ্রতি লড়বে ১৫ জন শিক্ষার্থী।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন হওয়ার কথা ছিল; কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন শিক্ষার্থীরা। যা নিয়ে শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

উপাচার্য আরও জানান, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। ‘বি’ ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি এবং আসনপ্রতি লড়বে ১৩ জন। ‘সি’ ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি এবং প্রতি আসনে লড়বে ১২ জন শিক্ষার্থী।

জানা যায়, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ২৭ মে এবং ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

সংক্ষিপ্ত সিলেবাসেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়বে ১৫ জন

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :