ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মানবিক চরিত্রগঠনে সুশিক্ষা একটি প্রধান উপকরণ — জেলা প্রশাসক আসমা শাহীন

শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ডিসিকে CHRW-এর শুভেচ্ছা

আনিসুর রহমান:

প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) নাটোর জেলা আঞ্চলিক শাখা।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) নাটোর জেলা আঞ্চলিক শাখার সভাপতি এবং দৈনিক *নলডাঙ্গার সময়*-এর সম্পাদক ও প্রকাশক মো. আব্দুস শহীদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী, দৈনিক ‘লাখো কণ্ঠ’-এর নাটোর প্রতিনিধি ও CHRW-এর নির্বাহী সদস্য মো. রেজাউল করিম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ‘নলডাঙ্গার সময়’-এর বার্তা প্রধান মো. রাসেল শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসক আসমা শাহীনকে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে নাটোর জেলার উন্নয়ন ও শিক্ষা খাতে আরও অগ্রগতি কামনা করেন।

এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “মানবিক চরিত্রগঠনে সুশিক্ষা একটি প্রধান উপকরণ। শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

মানবিক চরিত্রগঠনে সুশিক্ষা একটি প্রধান উপকরণ — জেলা প্রশাসক আসমা শাহীন

শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ডিসিকে CHRW-এর শুভেচ্ছা

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :