ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া দলিল কেলেঙ্কারি, আটক ১

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুরের শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া দলিল তৈরির অভিযোগে ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে একটি জমির দলিল সম্পাদনের সময় বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি নিশ্চিত হলে খবর দেওয়া হয় শ্রীপুর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফারুক নামের ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি— ভুয়া দলিলটি কোথায় এবং কীভাবে তৈরি হলো? এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না এবং সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা জরুরি।

স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই অফিসে যদি ভুয়া দলিল তৈরি হয়, তবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতে পারে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া দলিল কেলেঙ্কারি, আটক ১

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :