ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্রীপুরে ছেলেকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংবাদ সম্মেলন

আরমান হোসেনঃ

শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে নিজ বাড়িতে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

মায়ের দাবি, ছেলে আল-আমিনের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেল হাজতে আটকিয়ে রেখেছেন।

এ ঘটনায় প্রকৃত দোষীকে গ্রেফতার ও নিরপরাধ যুবক আল-আমিনকে মামলা থেকে অব্যাহতিসহ নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।

ভুক্তভোগী আল-আমিন উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে স্ত্রী রাহেজা খাতুন বলেন, “আমার স্বামী আমাদের ঘরের একমাত্র উপার্জনকারী। আমি আমার দুটি সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে চলছি। আমার স্বামী যেন এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান, এজন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি।”

আল-আমিনের মা হালিমা খাতুন বলেন, “আমার ছেলের নামে যে মেয়েটি মামলা করেছে, সে এলাকায় খারাপ চরিত্রের মেয়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি—এসব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে আমার ছেলের মুক্তি নিশ্চিত করুন।”

আল-আমিনের বড় বোন শিমু আক্তার বলেন, “আমার ভাই নির্দোষ। তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এই মামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাই।”

পরিবারের দাবি, এই মিথ্যা মামলা একটি ষড়যন্ত্রের অংশ, যা সঠিক তদন্তের মাধ্যমে প্রকাশ পাবে। তারা সরকারের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য, গত ৪ মে শরিফা (২৯) নামের জনৈক নারী শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের আল-আমিনকে আসামি করে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

শ্রীপুরে ছেলেকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :