ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শোক দিবসে কাশিয়ানীর রাতইল ইউনিয়ন পরিষদে ওড়েনি পতাকা, টাঙায়নি ব্যানার

উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। তবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদ ভবনে সকাল থেকে ওড়েনি জাতীয় পতাকা, টাঙানো হয়নি কোন ব্যানার-ফেস্টুন। ছিল না আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের কোন আয়োজন।

এ দিবসে বিধি অনুয়ায়ী সকল সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই ইউনিয়ন পরিষদের ভবনে উড়ছে না কোন পতাকা, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী টাঙানো হয়নি কোন ধরণের ব্যানার-ফেস্টুন। ছিল কোন ধরণের কর্মসূচী। জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় ও বঙ্গবন্ধুর ছবি সংম্বলিত কোন ব্যানার না টাঙানোয় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ইউপি সদস্য শওকত তালুকদার বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের ইউনিয়ন পরিষদে পতাকা উত্তোলন, ব্যানার টাঙানো, আলোচনা সভা ও দোয়া কোন কিছুই হয়নি।’

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বিএম হারুন অর রশিদ পিনুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পতাকা উত্তোলন করা হয়েছিল চুরি করে নিয়ে গেছে। ব্যানার ভবনে টাঙালে দেখা যায় না বলে রাস্তায় টাঙিয়েছিলাম।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় বলেন, ‘জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও ব্যানার না টাঙিয়ে থাকলে চেয়ারম্যান অন্যায় করেছেন। এ বিষয়ে চেয়ারম্যানকে চিঠি দেয়া হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

শোক দিবসে কাশিয়ানীর রাতইল ইউনিয়ন পরিষদে ওড়েনি পতাকা, টাঙায়নি ব্যানার

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
লিংকন সরদার, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ :