ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন

শৈলকূপায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর নিয়ে তোলপাড়

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের ফারুক হোসেন বিশ্বাসের নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর করেন নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস ও তার কর্মী সমর্থকেরা।

স্থানীয়রা জানান,বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার নেতৃত্বে লাঠি ও দেশীয় অস্ত্রসহ ইউনিয়নের শেখরা বাজারে একটি মিছিল বের হয়।কিছু সময় পর ওই বাজারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর করে তাদের কর্মী সমর্থকদের ধাওয়া করে বাজার থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন বিশ্বাস জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি।আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বহিরাগতদের এলাকায় নিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে।আমার ইউনিয়নের কিছু হিন্দু অধ্যুষিত এলাকায় রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে হুমকি-ধামকি প্রদান করছে।আমার কর্মী সমর্থকদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না।

নৌকা প্রতীকের প্রার্থী মফিজ উদ্দীন বিশ্বাস এসকল অভিযোগ অস্বীকার করে জানান, এসব কিছুই ঘটেনি। ওরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

শৈলকূপা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, এর আগেও আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। আজকের বিষয়টা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনিসংকেত। তবে আমরা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন

শৈলকূপায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও প্রচার মাইক ভাংচুর নিয়ে তোলপাড়

আপডেট টাইম : ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :