ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শৈলকুপায় নিজস্ব অর্থায়নে ১০ নং বগুড়া ইউনিয়নবাসীর জন্য ফ্রী এম্বুল্যান্স সেবা চালু

ঝিনাইদহের শৈলকুপায় ১০ নং ইউনিয়নবাসীর জন্য নিজস্ব অর্থায়নে ফ্রী এম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ফ্রী এম্বুল্যান্স সেবার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরুন রাজনীতিবীদ শফিকুল ইসলাম শিমুলের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার দেখাদেখি দেশের অনেক প্রত্যন্ত ইউনিয়ন মানবতার কল্যানে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল।

এসময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, শামীম হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা ও বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য এ ফ্রী এম্বুল্যান্স সেবা চালু করেন। জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার ও উপজেলা শহর থেকে ১৫ কিলোমটার দুরুত্বে এ ইউনিয়ন পরিষদ অবস্থিত। যে কারনে জরুরী রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান এ ফ্রী এম্বুল্যান্স সেবা প্রদানের উদ্যোগ নেন। তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এম্বুল্যান্সের ছবি ভাইরাল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে এম্বুল্যান্সের চাবি হস্তান্তর করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

শৈলকুপায় নিজস্ব অর্থায়নে ১০ নং বগুড়া ইউনিয়নবাসীর জন্য ফ্রী এম্বুল্যান্স সেবা চালু

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
মোঃ রিপন শেখ, শৈল্কুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :