ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শেখ হাসিনা-বাইডেন আলাপ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

সরকারপ্রধান ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানায় দায়িত্বশীল একটি সূত্র।

ভারতের নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের উদ্বোধনী দিন শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় সরকারপ্রধান ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানায় দায়িত্বশীল একটি সূত্র।

ওই সূত্রটি জানায়, সম্মেলনস্থল ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ওই সময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। পারিবারিক বিষয়েও তাদের মধ্যে আলাপ হয়।

সূত্রটি জানায়, জো বাইডেন প্রধানমন্ত্রীকন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী ও তার কন্যার সঙ্গে আলাপের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

-জো বাইডেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ।

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে সাক্ষাৎ হলো দুই নেতার।জি২০ সম্মেলনের আয়োজক দেশ ভারতের আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লিতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের সরকারপ্রধান।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেন।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের ফলাফল সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন মেলা শুরু

error: Content is protected !!

শেখ হাসিনা-বাইডেন আলাপ, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :