ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শেখ হাসিনা আজকের জন্য কাজ করেন না, আগামী দিনের জন্য কাজ করেন – মুহাম্মদ ফারুক খান

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আজকের জন্য কাজ করেন না, আগামী দিনের জন্য কাজ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী)  উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কলেজ মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ -১ আসনের সংসদ, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান (এমপি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা সাহসী, দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কখনো দূর্বল হয় না। বঙ্গবন্ধুর আদর্শের কর্মিরা কখনো লাইনচ্যুত হয় না, হলেও দলের টানে ফিরে আসেন, তাদের অভিমান থাকতেই পারে কিন্তু দলের বাইরে যাবে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ আলী আশু মিয়া, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  শ্যামল কান্তি বোষ, সিরাজুল ইসলাম  মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দীন আহম্মেদ মুক্ত সহ প্রমূখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা স্থলে এসে শেষ হয়। সবশেষে ২৪ জন প্রবীন আওয়ামী লীগ নেতাদের সম্মাননা প্রদান করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

শেখ হাসিনা আজকের জন্য কাজ করেন না, আগামী দিনের জন্য কাজ করেন – মুহাম্মদ ফারুক খান

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :