ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিশু বলাৎকারের অভিযোগে চাটমোহরে বৃদ্ধ গ্রেপ্তার

পাবনার চাটমোহরে শিশু বলাৎকারের অভিযোগে শমশের আলী (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শমশের উপজেলার চরসেনগ্রামের মৃত সন্তোষ আলীর ছেলে।থানায় মামলার এজাহার সুত্রে জানা গেছে, দশ বছর বয়সী শিশু চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লায় তার নানার বাড়িতে থাকে। তার মা স্বামী পরিত্যক্তা হওয়ায় ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করেন।

শনিবার সকালে তার নানা ও নানী কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে বলাৎকার করেন। তার চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত শমশের পালিয়ে যান। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ বিকেলেই অভিযুক্ত শমশের আলীকে আটক করে। শিশুটির নানা বাদি হয়ে শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শমশের আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার(৬ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

শিশু বলাৎকারের অভিযোগে চাটমোহরে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :