ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিয়ালের কামড়ে ৬ জন আহত, হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন শেষ!

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি উন্মত্ত শিয়ালের আক্রমণে নারী, শিশুসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে একজনের গলা ও মুখে শিয়ালটি কামড়ে ঝুলে ছিল। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জিয়াসমিন (৫০), তার ৭ বছরের ছেলে রবিউল, শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২), লুতফর ব্যাপারী (৪২) এবং শেখ রবিউল (৩০)। তারা সবাই চরহরিরামপুর ইউনিয়নে পূর্ব চরশালেপুর গ্রামের বাসিন্দা।

জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ শিয়ালটি তাকে কামড় দেয়। পাশে থাকা ছেলে রবিউলের হাতেও কামড় দিলে তিনি ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। তখন শিয়ালটি ছেলেকে ছেড়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে সরিয়ে উদ্ধার করেন।

আহত শেখ লোকমান বলেন, চিৎকার শুনে এগিয়ে গেলে শিয়ালটি তার হাতের আঙুলের অগ্রভাগে কামড় দিয়ে মারাত্মক ক্ষত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা ও র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় হাসপাতালে মজুত র‌্যাবিস ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এছাড়া এন্টিভেনমসহ অন্যান্য জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ ওষুধেরও সংকট রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

শিয়ালের কামড়ে ৬ জন আহত, হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন শেষ!

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :