ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিএনপির গণমিছিল

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে পাবনায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর একটার দিকে শহরের গোপালপুরের জেলাপাড়াস্থ পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে গণমিছিল বের করে পাবনা জেলা বিএনপি, সকল উপজেলা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু প্রমুখ।

বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি ও বিএনপির দেয়া ১০ দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান। না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

শিমুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিএনপির গণমিছিল

আপডেট টাইম : ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :