ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ

প্রদীপ্ত চক্রবর্তীঃ

সনাতনী বিশ্বের পূর্ণ্য তীর্থ স্থান বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ । প্রায় ৫০০ বছর আগে ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথ ধাম ঘিরে শুরু হয় শিব চতুর্দশী মেলা । প্রতি বছর এ মেলায় যোগ দেন নেপাল ,ভারত , শ্রীলংকা সহ বিভিন্ন দেশের পুন্যার্থীরা। এবারও ১০ লাখের বেশি তীর্থ যাত্রীর সমাগম হবে বলে আশা মেলা কমিটির ।

সীতাকুণ্ড স্রাইন কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন ২৬, ২৭, ২৮ ফেব্রুয়ারি সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী তিথি উপলক্ষে যাত্রীদের মহা মিলন মেলা হবে । এই মিলন মেলা আগামী ১৫ দিন পর্যন্ত চলবে । দোল পূর্ণিমা অনুষ্ঠানের পর এবারের তীর্থ ও মেলা শেষ হবে । মেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকার কথা রয়েছে।

তীর্থ দর্শন উপলক্ষে তীর্থস্থানের নিরাপত্তার জন্য বর্তমানে থাকা সিসি ক্যামেরার পাশাপাশি আরও অন্তত শতাধিক সিসিটিভি ক্যামেরা, অস্থায়ী শৌচাগার , চলার পথ সুগম করা এবং অবাঞ্ছিত মানুষের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মেলায় আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনায় প্রায় ৬০০ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী , আনসার বাহিনীর সাথে স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :