দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১২৭
বার পঠিত
শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস পালিত
মোঃ আলম মৃধাঃ নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন শিবপুর উপজেলা প্রশাসন। আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয় এর সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি ও শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত এবং মধ্যাহ্নভোজ (খাবার) বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এর উদ্যোগে শিবপুর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে, আলোচনা করেন, মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন শিবপুর উপজেলা প্রশাসন। আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সূর্যোদয় এর সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি ও শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত এবং মধ্যাহ্নভোজ (খাবার) বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন এর উদ্যোগে শিবপুর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে, আলোচনা করেন, মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।