ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবপুরে ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

মো. আলম মৃধা:

নরসিংদীর শিবপুরে ১০টি মামলার আসামি আসলাম খান নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত ৩ জুন (বুধবার) রাতে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসলাম খান উপজেলার চক্রধা ইউনিয়নের নগর গ্রামের মৃত খোকা খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর মডেল থানার এসআই মো. আব্দুল কাইয়ুম এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবপুর বাসস্ট্যান্ড থেকে দুলালপুর যাওয়ার পথে রুহুল আমিনের কনফেকশনারি দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়াকে অবহিত করেন।

পরে ওসির নির্দেশনায় এসআই আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।

এসআই মো. আব্দুল কাইয়ুম জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার সঙ্গে থাকা পলাতক ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়। দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

শিবপুরে ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :