ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবপুরে থার্মেক্স গ্রুপে ঝুট নিয়ে সংঘর্ষ, প্রধান আসামি বাদল মোল্লা গ্রেফতার

মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে থার্মেক্স গ্রুপের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়। এই ঘটনায় দেলোয়ারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে দেলোয়ার বাদী হয়ে শিবপুর মডেল থানায় বাদল মোল্লাকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে ২০-২৫ জন অজ্ঞাতনামা দিয়ে মামলা করেন, মামলা নং-২৬/২৫।

জানা যায়, এ সংঘর্ষের ঘটনায় শিবপুর মডেল থানা পুলিশ আজ (২৭ জানুয়ারি) প্রধান আসামি বাদল মোল্লাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ পাহারায় বাদল মোল্লাকে জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সকাল ১০ টায় আজিজুল গ্রুপের লোকজন ঝুটের গাড়ি বের করার চেষ্টা করলে বাদল মোল্লা ও শামিম মোল্লা গং ছুরি চাকু, লাঠি-সোটা নিয়ে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাদল মোল্লার লাঠিয়াল বাহিনী দেলোয়ারকে কুপিয়ে শাকিল ও আজিজুলকে গুরুতর জখম করে।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হলে একাধিক রাউন্ড গুলি শব্দ হয় বলেও জানান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগও উঠেছে।

আহত দেলোয়ার জানান, বাদল মোল্লা ও তার সহযোগীরা আমাকে এবং আমার দলের সদস্যদের কুপিয়ে জখম করে। বর্তমানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন বলেন, এই ঘটনায় দেলোয়ারের হাতে কোপ লেগেছে, আমরা মামলা নিয়েছি এবং প্রধান আসামি বাদল মোল্লাকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি বাদল মোল্লাকে আদালতে পাঠিয়েছি।

থার্মেক্স গ্রুপের ঝুট ব্যবসা নিয়ে এর আগেও ঘটেছে খুনসহ এমন অনেক ঘটনা। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই বলেন সুশীল সমাজ ও সচেতন ব্যক্তিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

শিবপুরে থার্মেক্স গ্রুপে ঝুট নিয়ে সংঘর্ষ, প্রধান আসামি বাদল মোল্লা গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :