ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবপুরে ছেলের হাতে মা খুন

মোঃ আলম মৃধাঃ

নরসিংদী শিবপুরে মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করে ছেলে। শনিবার (৩ মে) গভীর রাতে শিবপুর উপজেলার বৈলাব গ্রামে ঘটনাটি ঘটে। হত্যাকারী উপজেলার বৈলাব গ্রামের মৃত: নূরুল হক মাস্টারের ছেলে জাবের হোসেন (২৮)।

.

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে তার মা শামসুন্নাহার এর নিকট মাদক সেবন করার জন্য টাকা চায়। শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে জাবের হোসেন তার মাকে নির্মমভাবে পিটাতে থাকে। ওই সময় ঘটনাস্থলেই শামসুন্নাহার মারা যায়। এলাকাবাসী খবর দিলে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল আসে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

.

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, হত্যাকারী জাবেদ তিন মাস রিহাব সেন্টার থাকার পর বাড়িতে আইসা একই অবস্থায় মাদক সেবন করতে থাকে। পরে তার মা ঘটনা দুই দিন আগ থেকে তাকে ঘরে আটক করে রাখে। সে ঘরের দরজা খোলার জন্য তার মাকে আকুতি- মিনতি করতে থাকে। ফজরের নামাজের অজু করতে বের হওয়া তার মা আবেগ তাড়িত হয়ে দরজা খুলে দেয়।

.

তিনি আরো বলেন, ওই সময় সাথে সাথেই তার মাকে ধরে দরজার হাতলের সাথে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে। একপর্যায়ে রক্তাক্ত করে হত্যা করে। এ ঘটনায় জাবের হোসেনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জাবেদ হত্যার কথা স্বীকার করে। এই সংক্রান্তে ভিক্টিমের সৎ ছেলে খলিলুল্লাহ বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করে। মামলা নাম্বার ৩(০৫)২৫ ধারা ৩০২/৩৪ পেনাল কোড।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

শিবপুরে ছেলের হাতে মা খুন

আপডেট টাইম : ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :