মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর থেকে ৬০০ বস্তা চাউলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনার মালামালসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তিন ছিনতাইকারীকেও আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শিবপুর উপজেলার দক্ষিণসাধারচর ব্রিজের পূর্ব পাশ থেকে চাউল বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলো, নরসিংদীর মাধবদী থানার খোরদনাপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে হৃদয় মিয়া (৩২) মনোহরদী থানার খিদিরপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাসের ছেলে আকাশ দাস (৩০) হরিকৃষ্ণ দাস এর ছেলে হৃদয় চন্দ্র দাস (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি (বগুরা ট-১১-২৫২০ ) বগুড়া থেকে ফ্রেশ কোম্পানির ৬০০ বস্তা চাউল বুঝাই করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল। শিবপুরের দক্ষিণসাধারচর এলাকায় আসার পর দুর্বৃত্তরা সড়কে পুলিশের পোশাকে গাড়ী থামানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়িটি থামানোর সাথে সাথে পুলিশের পোশাক পরিহিত একজন লোক বলেন ট্রাকে অবৈধ মালামাল রয়েছে।
আরো জানা যায়, তারা গাড়িটি তল্লাশী করবে বলে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে গাড়ী হইতে টানা-হেচড়া করে নিচে নামিয়ে গামছা দিয়ে ড্রাইভার ও হেলপারের দুই হাত ও চোখ বেঁধে সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে কিছুক্ষণ ঘুরাফেরা করে শিবপুর থানাধীন কুন্দারপাড়া সোনাইমুড়ি নামক টিলার সামনে রাস্তার পাশে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে প্রাইভেটকারটি চলে যায়। পরে ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ঘটনাটি শিবপুর পুলিশকে জানায়।
পরে শিবপুর (ওসি) মোঃ আফজাল হোসাইন এর দিক নির্দেশনায় এস আই সাদেকসহ পুলিশের একটি চৌপস টিম শিবপুর মডেলথানার বিভিন্ন এলাকায় ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মালামালসহ ট্রাকটি উদ্ধার ও ছিনতাইকারীদের আটক করে।
গতকাল এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান বলেন, আমরা জানতে পেরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনায় তিনজনকে আটক ও ছিনতাই হওয়া চাউলসহ ট্রাক, পুলিশের পোশাক এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 











