ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের ৫২ লাখ টাকাসহ দুই কর্মকর্তা গোয়েন্দার জালে আটক

আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের দুইজন কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-তুহিন (কার্য সহকারী, প্রজেক্ট) এবং আশিক (পিয়ন, আউটসোর্সিং)।
শিবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পিআইও অফিসে ১৯১টি বিল জমা দেওয়া হয়। এর মধ্যে বাজেট সংকটের কারণে হিসাবরক্ষণ অফিস ২৬ জুন ২০২৫ তারিখে ৮১টি বিল বাউন্স করে। এই ৮১টি বিলের মাধ্যমে জালিয়াতি করে মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যায় তারা।
এনএসআই-এর গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে জালিয়াতির প্রমাণ মেলে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং অভিযুক্ত আশিকের স্বীকারোক্তির ভিত্তিতে বিষয়টি নরসিংদী জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে গত রাত সাড়ে বারোটা দিকে শিবপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা কাবিখা ও টিআর প্রকল্পের আত্মসাৎকৃত অর্থের মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দিয়েছে বলে জানা পুলিশ।
বর্তমানে অভিযুক্তরা শিবপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন আমাকে জানান। পরবর্তীতে এই বিষয়ে একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন (দুদকে) পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক মামলা করবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

শিবপুরে কাবিখা ও টিআর প্রকল্পের ৫২ লাখ টাকাসহ দুই কর্মকর্তা গোয়েন্দার জালে আটক

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :