ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবপুরে কাপড় ব্যবসায়ী খুন

-ছবিঃ প্রতীকী।

মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে কবির আহমেদ নামে এক কাপড় ব্যবসায়ীকে খুন করে দুর্বৃত্তরা। আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার সকালে খবর পেয়ে উপজেলার শিবপুর জাল্লারা বাজার সড়কের ধনাইয়া এলাকায় নতুন সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ।

নিহত কবির আহমেদ উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের আলীমুদ্দিনের ছেলে। তিনি শিবপুর বাজারের একজন কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।

নিহতের স্বজনরা জানান, রাতে বাড়ি যাওয়ার পথে কবিরকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন কবির। কিন্তু বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। সকালে ধনাইয়া এলাকায় নতুন সেতুর পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

এদিকে, হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই হত্যার প্রতিবাদে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

শিবপুরে কাপড় ব্যবসায়ী খুন

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :