ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবপুরে একটি বিদেশী অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

নরসিংদীর শিবপুরে মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার আজিজুর রহমান “আজি বৈরাগী”কে গ্রেফতার করতে সক্ষম হয়। শিবপুর মডেল থানার মামলা নম্বর ১(১১)২৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়।

আসামির দেয়া তথ্য মতে, মামলায় উল্লেখিত লুণ্ঠিত মালামাল তার নিজ বাড়ি থেকে ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া, তার দেয়া তথ্য অনুযায়ী, টং দোকানের দক্ষিণ-পূর্ব কোণে সুরক্ষিত স্থান থেকে একটি বিদেশী (৭.৬৫ পিস্তল) ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি সৃষ্টিঘর এলাকার জয়নাল আবেদীন বৈরাগীর ছেলে আজিজুর রহমান “আজি বৈরাগী” (৩২)। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন আজ (২১ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ আরও জানায়, তার নামে ইতিপূর্বে একাধিক ডাকাতি, খুন ও প্রকাশ্যে মার্ডার করার অভিযোগ রয়েছে। তবে তার ভয়ে সৃষ্টিঘর এলাকায় তার বিরুদ্ধে কেউই মামলা করার সাহস পায় না। উদ্ধারকৃত মালামাল ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

শিবপুরে একটি বিদেশী অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :