ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবপুরের জাঙ্গালিয়া গ্রামে সাড়ে তিনশত বিভিন্ন চারা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর শিবপুরের আইয়ুবপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে প্রায় সাড়ে তিনশত বিভিন্ন চারা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

এ বিষয়ে শিবপুর মডেল থানায় (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযোগ করেন, আইয়ুবপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে মোহাম্মদ খোকন মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, আইয়ুবপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ তালিম মিয়া সাথে জমি জামা ও গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে বিভিন্ন চারা গাছ গুলো কেটে ফেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি বলেন, তালিম মিয়া একজন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, একাধিক মামলার আসামি। তাদের অত্যাচারে এই জাঙ্গালিয়া গ্রামের মানুষ অতিষ্ঠ।

ভুক্তভোগী খোকন মিয়া বলেন, “আমাদের জমিতে আমি তিন মাস আগে বিভিন্ন জাতের প্রায় সাড়ে তিনশত চারা গাছ লাগিয়েছি। গত ৫/৬ দিন আগে মোঃ তালিম মিয়া আমার জায়গাতে চারা লাগায়। আমি তাকে জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, ‘খলিল ভাই আমাকে বলেছে চারা লাগানোর জন্য’। খলিলকে জিজ্ঞেস করলে বলে ‘ওলি জানে’। ওলিকে জিজ্ঞেস করলে ওলি বলে ‘চারা উঠিয়ে ফালায়দে’। পরে আমি দুই-তিন দিন অপেক্ষা করে দেখি তারা উঠিয়ে নেয়না। ওলিকে বললে তিনি বলেন ‘তুই উঠাইয়া ফালায়দে’, পরে আমি উঠিয়ে ফালায় দেই।”

আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মেম্বর বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে এমনটাই প্রশাসনের কাছে দাবি।”

এ বিষয়ে গ্রামের মোঃ মাসুম সরকার বলেন, “আমাদের জানামতে খোকন ভালো মানুষ। সাদামাটা চলাফেরা করে, কারো সাথে ঝগড়া করে না। কি কারণে এই গাছগুলো কেটেছে, এটা আমাদের ভাবতেই অবাক লাগে।”

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করার জন্য আমাদের এসআই যাবে। তদন্ত শেষে আমাকে বিস্তারিত জানালে আমি আইনগত ব্যবস্থা নেব।”

এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও গ্রামের সুশীল সমাজের ব্যক্তিদের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

শিবপুরের জাঙ্গালিয়া গ্রামে সাড়ে তিনশত বিভিন্ন চারা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :