ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার

অপি মুন্সী:

মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলার আসামি পুত্রবধু ও শ্বশুরকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজ বাড়ি থেকে একজনকে গ্রেফতার করা হয় এবং শিবচর ডিসি রোড থেকে মাফিয়া সোবহানের স্ত্রীকে আটক করা হয়।

জানা যায়, মানবপাচারকারী সোবাহান দীর্ঘদিন ধরে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে যাত্রীদের আটক করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করত। টাকা দিতে বিলম্ব হলে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়।

আবু জম্মাদ্দার নামক এক ভুক্তভোগী জানান, “আমার ছেলেকে কয়েকদিন যাবত মাফিয়া ধরে নিয়ে গেছে। ইতিমধ্যে জমিজমা বিক্রি করে বেশ কিছু টাকা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছি। আরও টাকা চায়। টাকা না দিলে মারধর করে ভিডিও পাঠায়, যা আসলে মেনে নেওয়া যায় না।”

আরেক ভুক্তভোগী চুন্নু মিয়া বলেন, “আমার ছোট ভাইকে মাফিয়া ধরে নিয়ে গেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে ছোট ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। নির্যাতনের ভিডিও দেয়, যা সহ্য করা কঠিন। আমরা এই দালাল মাফিয়াচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

গ্রেফতার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী। তাকে শিবচর ডিসি রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। অপর গ্রেফতারকৃত সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধু ও শ্বশুর।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশাম্মত তাবাসসুম আটক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :