ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবচরে টাস্কফোর্সের হানা

সোহাগ কাজীঃ

শিবচরে টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মদসহ আকাশ পাল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও টাস্কফোর্স সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা গ্রামের পাল বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল তাদের সহযোগিতা করে। তল্লাশি চালিয়ে অভিযুক্ত আকাশ পালের হেফাজত থেকে ৭০ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আকাশ পাল ওই এলাকার সমীর পালের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটকের পর আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসন ও পুলিশের এই সমন্বিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

ফেনসিডিল ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শিবচরে টাস্কফোর্সের হানা

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :