ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি

অপি মুন্সীঃ
মাদারীপুর  জেলার শিবচর উপজেলার বিভিন্ন বাগানের  প্রায় সবখানেই এখন আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। চারদিকে ছড়িয়ে পড়েছে মনকাড়া ঘ্রাণ। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। সাথে মৌ মাছির গুন গুন গানে মুখরিত প্রকৃতির চারিপাশ।
সরেজমিনে গিয়ে দেখা  যায়, নানা ধরনের ফুলের সুবাসের সঙ্গে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। যে সৌরভ মনকে বিমোহিত করে। আম বাগানে মৌমাছির দল ঘুরে বেড়ায় গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসে মনের আনন্দে।
স্থানীয়রা জানান, উপজেলার  প্রায় সব এলাকা মুকুলে ছেয়ে গেছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভরে উঠেছে বাগানসহ ব্যক্তিগত আম গাছ। বাগানগুলোতে আছে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হাঁড়িভাঙা জাত।
বাগান ঘুরে দেখা যায়, ছোট আকারের চেয়ে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন শিবচর উপজেলার ছোট ছোট বাগান মালিকরা।
আম চাষিরা জানান, এ বছর আগেভাগে মুকুল এসেছে। এখন ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আম গাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন পাবেন চাষিরা।
শিবচর  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান  বলেন, উপজেলায় অনেক নতুন উদ্যোক্তা বিভিন্ন ফলের বাগানের পাশাপাশি আম বাগানের দিকেও জোগছে। বছরজুড়ে নিয়মিত আম গাছের  পরিচর্যার ব্যপারে আমাদের কৃষি দপ্তর  থেকে পরামর্শ প্রদান করা হয়। গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে গাছ নিয়মিত খাদ্য পায়। এ বছর আশা করি আমের বাম্পার ফলন হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না -এমপি চাঁদ

error: Content is protected !!

শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি

আপডেট টাইম : ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :