দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
২২৫
বার পঠিত
শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে আট মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম। বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে। নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। এ সময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম। আরও পড়ুনঃ বোয়ালমারীতে জামানত হারালেন ভাইস চেয়ারম্যানসহ তিন চেয়ারম্যান প্রার্থী স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে। তাকে সনাক্তের চেষ্টা চলছে। মো. আবদুস সালাম তালুকদার তাং- ০৬-০৬-২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে আট মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম। বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে।
নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। এ সময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে। তাকে সনাক্তের চেষ্টা চলছে।