ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিগগিরই থানার কার্যক্রম শুরু করবে পুলিশ

বুধবার (৭ আগস্ট) দুপুরে পল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় আব্দুল্লাহেল বাকী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। তবে হাসিনার সরকার ও তার দলীয় রাজনৈতিক রোষানলে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। পুলিশকে দিয়ে মানুষের ওপর নির্যাতন ও অন্যায় কাজ করা হয়েছিল। সেই সময় আর আসতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘হাসিনা সরকারের সময়ে পুলিশের অনেক উর্ধ্বতন কর্মকর্তারা আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছে। যার ফলে থানার উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অনৈতিক কাজ করতে বাধ্য ছিল। তারাই গতকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছে। তবে পুলিশ কখনও কর্মবিরতিতে যেতে পারে না। এটা পুলিশের ইতিহাসে এই প্রথম। আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করছি। দ্রুত সময়ে আমাদের কার্যক্রম শুরু করে জনগণের সেবায় কাজ শুরু করবো।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, ‘বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রচীনতম সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা সবাই অবগত আছেন যে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জন মানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্থ এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে। যেসব পুলিশ সদস্য খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে।’

নিরীহ-নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য ৬ আগস্ট সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হই। সমিতির বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এমতাবস্থায় সহজেই অনুমিত হয় যে, পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছেন। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের নিকট সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে পূর্বের কার্যনিবাহী কমিটি বিলুপ্ত করে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।’

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকীকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম পরিচালিত হবে। সমিতির সদস্যরা গভীর উদ্বেগের সঙ্গে আরও লক্ষ্য করেছে যে, বিলুপ্ত কমিটির পক্ষ থেকে একটি অ-স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে সব পুলিশ সদস্যদের ৬ আগস্ট হতে দেশব্যাপী অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি করার ঘোষণা প্রদান করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

শিগগিরই থানার কার্যক্রম শুরু করবে পুলিশ

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :