ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখেঃঅনুপস্থিত শিক্ষক, প্রশাসনের শুধু প্রতিশ্রুতি

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থা। শিক্ষক ও শিক্ষা প্রশাসনের উদাসীনতা, নিয়ম ভঙ্গ এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব বিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে।

২৮ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের গেট বন্ধ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলার কথা থাকলেও শিক্ষকরা দুপুর ১টার আগেই স্কুল ছেড়ে চলে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাভক বলেন, “এহেন মাস্টাররা সকাল এগারোটার দিক আসে, একটা বাজলেই নাও ধইরা চইলা যায়। বাচ্চাগো কেউ বই-খাতা ধরার আগেই বাড়ি ফিরে যায়।আমরা ভাই লেখাপড়া জানিনা। মাস্টাররা এমন করলে আমাগো পোলাপান মানুষ হইবো কেমনে।”

অন্যদিকে চরকল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান শেখ নিয়মিত স্কুলে আসেন না। তিনি প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়েই দায়িত্ব এড়াচ্ছেন বলে অভিযোগ।

এই বিষয়ে জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, “ইমারজেন্সি প্রোগ্রাম ছিল তাই আজ দ্রুত চলে এসেছি।”অন্য দুই শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও সাফিয়া খাতুনও নিয়মিত দায়িত্ব পালন করেন না।

উপজেলা শিক্ষা অফিসার আজিজ হোসেন বলেন, অভিযোগের পর শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানিয়েছেন,“ব্যবস্থা নেওয়া হবে,”।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি

error: Content is protected !!

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখেঃঅনুপস্থিত শিক্ষক, প্রশাসনের শুধু প্রতিশ্রুতি

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :