ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শাহজাদপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‎‎মোসলেম উদ্দিন সিরাজীঃ

‎প্রতিবন্ধী ও শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য” শীর্ষক এক সেমিনার মঙ্গলবার ১১ নভেম্বর শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবাবিদ এবং সমবায় কর্ম-কর্তারা অংশগ্রহণ করেছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন মোঃ হাবিবুর রহমান খান উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জ। তিনি বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং এটি সমাজে সমান সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সময় আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আছলাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রমুখ।

এসময়ে বক্তরা বলেন, “শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করেছে এবং তাদের আত্মনির্ভরশীল জীবনের পথ প্রশস্ত করেছে। এছাড়া আলোচনায় অংশগ্রহন করেছিলেন সমবায় বিভাগের কর্মকর্তারা, তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারটি সঞ্চালনা করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন এবং র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিপ্লব কুমার সরকার সহকারী সমাজসেবা কর্মকর্তা।

এ সময়ে বক্তারা আরো বলেন, সরকার দেশের প্রতিটি প্রতিবন্ধী শিশুকে শিক্ষা ও উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষা উপবৃত্তি কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এবং তারা ক্রমেই সমাজের মূলস্রোতধারায় যুক্ত হচ্ছে।অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে সকলেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে আরো কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

শাহজাদপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মোসলেম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :