দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৬৬
বার পঠিত
শালিখায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আটক ৩
শামসুর রহমানঃ মাগুরার শালিখায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (২৯ মে) রাত ৩টা থেকে সাকাল ৭.৩০ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা তালখাড়ি ইউনিয়নের সাবলাট গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া। . আটকৃত ব্যাক্তিরা হলেন, উপজেলার সাবলাট গ্রামের মৃত ওমেদ আলী মোল্যার পুত্র আসাদুল আলী মোল্যা (৫০), একই গ্রামের মোঃ গফফার মোল্যার পুত্র মোঃ আঃ হাই মোল্যা (৩৮) ও মোঃ আসাদুল আলী মোল্যার পুত্র মোঃ ইসমাইল মোল্যা (২১)। . এ অভিযানে ওয়ান শুটার গান ২টি, এ্যামুনিশন ১টি, কার্তুজ ৩টি, রামদা ৫টি ও ১টি চানিজ কুড়াল উদ্ধার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
শামসুর রহমানঃ
মাগুরার শালিখায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (২৯ মে) রাত ৩টা থেকে সাকাল ৭.৩০ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা তালখাড়ি ইউনিয়নের সাবলাট গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া।
.
আটকৃত ব্যাক্তিরা হলেন, উপজেলার সাবলাট গ্রামের মৃত ওমেদ আলী মোল্যার পুত্র আসাদুল আলী মোল্যা (৫০), একই গ্রামের মোঃ গফফার মোল্যার পুত্র মোঃ আঃ হাই মোল্যা (৩৮) ও মোঃ আসাদুল আলী মোল্যার পুত্র মোঃ ইসমাইল মোল্যা (২১)।
.
এ অভিযানে ওয়ান শুটার গান ২টি, এ্যামুনিশন ১টি, কার্তুজ ৩টি, রামদা ৫টি ও ১টি চানিজ কুড়াল উদ্ধার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।