ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শা সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন

সাজেদুর রহমান:

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে একজন ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বহিনী বিএসএফ। শুক্রবার দিবাগত রাত ৩টার সময় ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে পুশইন করে।

পুশইন করে তারা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সাথে জোরপূর্বক ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শার্শা থানা সূত্রে জানা যায়, শার্শা থানার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে ৩ জন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জানান ভারতীয় বিএসএফ তাদেরকে তারকাটা পার করে এপাশে পাঠিয়েছে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ফেরত আসা শাহিন শেখ জানান, দীর্ঘদিন তারা দুইভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ই আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক থাকার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে সীমান্তের এ পাশে পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে চিনি না, বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সীমান্ত দিয়ে পুশইন হয়ে আসা তিনজনকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, শালকোনা সীমান্ত দিয়ে পুশইনের বিষয়টা আমাদের জানা নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

শার্শা সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :