ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শা সীমান্তে ইয়াবা উদ্ধার ২ ইউপি সদস্যসহ আটক ৪

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোনসহ ২ জন ইউপি সদস্যসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), একই উপজেলার কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য নিজাম উদ্দীন (৩৮) ও একই এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

বিজিবি জানায়, দীর্ঘদিন যাবত সীমান্ত এলাকায় চোরাচালানী মালামাল এবং মাদক কারবারী চক্রের উপর বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় দুপুরে শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইলসহ ৪ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ৫টি মোবাইল ফোন, ২ জন ইউপি সদস্যসহ ৪ জন মাদক কারবারিকে আটক করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

শার্শা সীমান্তে ইয়াবা উদ্ধার ২ ইউপি সদস্যসহ আটক ৪

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :