দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
৮৮
বার পঠিত
শার্শা ও বেনাপোলের যুবদলের ৩নেতাকে কারন দর্শানো নোটিশ
সাজেদুর রহমানঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজ্বোহা সেলিম ও বেনাপোল পৌর শাখার আহবায়ক মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারন ও সংগঠনের শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে কারন দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২৭ শে অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয় টি নিশ্চিত করেছেন। আগামী ৩ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারন দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। শার্শারর উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ জানান, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের শিশু ৩ নেতাকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর খবর সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে যশোর জেলা যুবদলের নেতাদের সাথে কথা না বলে এখনই কিছু বলতে পারবো না।
সাজেদুর রহমানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজ্বোহা সেলিম ও বেনাপোল পৌর শাখার আহবায়ক মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারন ও সংগঠনের শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে কারন দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২৭ শে অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয় টি নিশ্চিত করেছেন। আগামী ৩ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারন দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
শার্শারর উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ জানান, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের শিশু ৩ নেতাকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর খবর সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে যশোর জেলা যুবদলের নেতাদের সাথে কথা না বলে এখনই কিছু বলতে পারবো না।