ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শার বাগআঁচড়ায় সোনালী ব্যাংক থেকে প্রতারক চক্রের সদস্য আটক

সাজেদুর রহমানঃ

শার্শার বাগআঁচড়া বাজারে সোনালী ব্যাংক থেকে মিন্টু শেখ (৩৯) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় সেলিম শেখ নামে তার এক সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে বাগআঁচড়া সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে আটক করে ব্যাংক কতৃপক্ষ। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মিন্টু শেখ খুলনা জেলার রুপসা থানার দেয়াড়া গ্রামের আব্দুর রব শেখের ছেলে। এবং তার সহযোগী সেলিম শেখ একই জেলার হোগলাডাঙ্গা গ্রামের রফিক শেখের ছেলে।

সোনালী ব্যাংকের ম্যানেজার মোতাছিম বিল্লা মিঠু জানান, গত ২৯ এপ্রিল ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলিফ লায়লা সোনালী ব্যাংক বাগআঁচড়া শাখা থেকে তার ডিপিএস ভাঙ্গিয়ে দুই লক্ষ আটাত্তর হাজার টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে এই চক্রের সদস্যরা তার গায়ে বমি করে দেয়। পরে দুঃখ প্রকাশ করে তা পরিষ্কার করে দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে লায়লা ব্যাংকে এসে ঘটনাটি ম্যানেজারকে জানালে সিসি টিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। এসময় লায়লা এদের সনাক্ত করে। মঙ্গলবার দুপুরে প্রতারকরা আবারো ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকে সন্দেহ জনক ঘোরাঘুরির কারণে তাদের আটক করা হয়। এবং সিসি টিভি ক্যামেরার ছবি দেখে নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের হতে তুলে দেয়া হয়। এসময় সেলিম শেখ নামে একজন পালিয়ে যায়।

আলিফ লায়লা জানান, এই লোক ও সাথে থাকা দুইজন তার গায়ে বমি করে। পরে টিউবওয়েল এর পানিতে পরিষ্কার করতে গেলে তারা কল চেপে দিতে দিতে টাকা নিয়ে পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,আটক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা কালে সে টাকা নেওয়ার কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদের আটকের জন্য সর্বচ্চ চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসায় ঘাটতি না রাখতে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

error: Content is protected !!

শার্শার বাগআঁচড়ায় সোনালী ব্যাংক থেকে প্রতারক চক্রের সদস্য আটক

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :