ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ৯ কর্মীর বিএনপিতে যোগদান

মোঃ নূর-ই-আলম (কাজী নূর):

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর ৯ জন কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

জানা গেছে, তারা বাগআঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন।

টেংরা গ্রামের মৃত মুনসুর আলীর পাঁচ ছেলে – আনসার আলী, কাওছার আলী, লিয়াকত আলী, আবুজার আলী ও আবুহার আলী

মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে – আবু বক্কর

মৃত আবেদ আলী গাজীর ছেলে – আবু হাসান

মজনুর ছেলে – মুকুল হোসেন

মৃত কচি সরদারের ছেলে – অহিদ হোসেন

যোগদানকারীদের বক্তব্যে তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলের নেতৃত্বে থাকা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থা রেখেই তারা জামায়াতে ইসলামী থেকে সরে এসে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা এতদিন জামায়াতের কর্মী হিসেবে এলাকায় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “বিএনপির প্রতি আস্থা রেখে জামায়াতের ৯ জন কর্মী আমাদের দলীয় কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

শার্শার বাগআঁচড়ায় জামায়াতের ৯ কর্মীর বিএনপিতে যোগদান

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :